বে-লেহাজ

দেশপ্রেম (ডিসেম্বর ২০১৩)

ঘাস ফুল
  • ২৫
  • ১২৯
সাধু নামের সাহেব উনি
চাকুরী তার কেরানীর
অফিস বসে হুকুম চালান
পোলাউ কোর্মা বিরানীর।

এটা খান ওটা খান
নেইকো খাবার শেষটা
খাওয়ায় সাধুর বারাবারি
ফতুর কেবল দেশটা।

ইউরো ডলার খেতে সাধুর
সবচে নাকি বেষ্ট
হাসপাতালের বেডে শুয়ে
খাচ্ছেন এখন রেষ্ট।

ইচ্ছা আছে সুস্থ্য হয়ে
করবেন দেশের কাজ
রাজনীতিতে নাম লিখিয়ে
সাজবেন বে-লেহাজ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Md. Akhteruzzaman N/A অনেক সুন্দর শিরোনামের ছন্দময় কথামালা। খুব ভাল লাগল।
মামুন ম. আজিজ সুস্থ্য বানানে ..্য নাই মনে হয়.....উপদেশ থাক......খেঁাচা খুঁচি সহ কবিতা বেশ ছন্দময় এবং দারুন।
সুমন সুন্দর ছান্দসিক ছড়া, রসালো ও উপভোগ্য
এশরার লতিফ সুন্দর ছন্দময় ছড়া, ভালো লাগলো.
মিলন বনিক চমৎকার কবিতা...বাস্তবতা ফুটে উঠেছে চমৎকারভাবে....
F.I. JEWEL N/A # অনেক সুন্দর কবিতা । কিছু কিছু ইঙ্গিত বেশ মানানসই ।
কবিরুল ইসলাম কঙ্ক ভালো লেগেছে লেখা । অনেক শুভেচ্ছা রইল ।
Jontitu ছন্দের সুন্দর কবিতা। ভালো লাগলো।

২০ জুন - ২০১৩ গল্প/কবিতা: ৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী